ad
ad

Breaking News

Mamata Banerjee

ক্যানভাসে প্রতিবাদের ঝড়! এসআইআর ইস্যুতে তুলি ধরলেন মমতা, নিশানায় নির্বাচন কমিশন

জ্ঞানেশ কুমারের নামের পরিবর্তে মমতা সেখানে লিখেছেন ‘ভ্যানিশ কুমার’।

: Mamata Banerjee Paints ‘SIR’ Poster Targeting Gyanesh Kumar

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের ভাষা বরাবরই স্বতন্ত্র। কখনো মিছিলে, কখনো কবিতায়, আবার কখনো ক্যানভাসে ফুটে ওঠে তাঁর রাজনৈতিক বার্তা। মঙ্গলবার এসআইআর (SIR) ইস্যুতে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হতে আবারও তুলি ও রঙকেই হাতিয়ার করলেন তৃণমূল সুপ্রিমো। কলকাতার ধরনামঞ্চে বসে এসআইআর-এর প্রতীকী ছবি এঁকে এক অভিনব প্রতিবাদী রূপক তৈরি করলেন তিনি। ক্যানভাসে ফুটে ওঠা ছবির কেন্দ্রে ছিল ইংরেজি হরফে লেখা ‘SIR’। তবে সবথেকে বেশি নজর কেড়েছে ছবির নিচের অংশে মুখ্য নির্বাচন কমিশনারের নামের ওপর করা তাঁর শ্লেষাত্মক মন্তব্য। জ্ঞানেশ কুমারের নামের পরিবর্তে মমতা সেখানে লিখেছেন ‘ভ্যানিশ কুমার’।

নিজের আঁকা ছবির গূঢ় অর্থ নিজেই সংবাদমাধ্যমের সামনে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ছবিটির একটি গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে। তাঁর কথায়, “এসআইআরে যাঁদের মৃত্যু হয়েছে, অর্থাৎ সেই সমস্ত মৃতদেহ বা ডেডবডিগুলি যারা ভ্যানিশ করে দিয়েছে, তাদের উদ্দেশেই এই বার্তা। পাশে দুটো মালা রাখা আছে, যা মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ। এটি সম্পূর্ণ একটি প্রতীকী প্রতিবাদ।”

এদিন মমতার নিশানায় ছিলেন সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার। ‘ভ্যানিশ কুমার’ শব্দবন্ধ ব্যবহারের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম যেভাবে ‘ভ্যানিশ’ বা উধাও হয়ে যাচ্ছে, তার দায়ভার কমিশনের। রাজ্য সরকারের দাবি অনুযায়ী, বিপুল সংখ্যক ভোটারের তথ্য যেভাবে প্রক্রিয়াকরণের নামে ধামাচাপা দেওয়া হচ্ছে, তারই শৈল্পিক প্রতিফলন ঘটেছে এই ক্যানভাসে।