চিত্র- সংগৃহীত
Bangla jago Desk: শহরজুড়ে এখন রঙের উৎসবের আমেজ। সেই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলি উৎসবের শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেবল আনুষ্ঠানিক উদ্বোধন নয়, এদিন অনুষ্ঠানমঞ্চে ধরা পড়ল এক অনন্য এবং স্বতঃস্ফূর্ত মুহূর্ত। পাঞ্জাবি ভাঙড়া গানের তালে শিল্পীদের সঙ্গে পা মেলাতে দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
— BanglaJago Tv (@BanglaJagotv) March 3, 2026
এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে যখন একদল শিল্পী ভাঙড়া নাচের পারফরম্যান্স দিচ্ছিলেন, তখন স্টেডিয়াম জুড়ে তৈরি হয় এক টানটান উত্তেজনা। নাচ শেষ হওয়ার পর শিল্পীরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন তাঁদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শিল্পীদের সেই আবদারে সানন্দে সাড়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়।