ad
ad

Breaking News

Mamata Banerjee

নিজের কেন্দ্রে ৪৫ হাজার নাম বাদ! দিল্লি যাওয়ার আগে ভবানীপুরের কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে মমতা

এই পরিস্থিতিতে ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং পরবর্তী রণকৌশল ঠিক করতে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee Calls Emergency Meeting in Bhawanipur

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার খসড়া তালিকায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকেই বাদ পড়েছে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম। এই পরিস্থিতিতে ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং পরবর্তী রণকৌশল ঠিক করতে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।

সূত্রের খবর, এদিনের বৈঠকে ভবানীপুর কেন্দ্রের সমস্ত কাউন্সিলর এবং বিএলএ-২ (BLA-2)-দের তলব করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র তথা কাউন্সিলর ফিরহাদ হাকিম, অসীম বসু, সন্দীপরঞ্জন বক্সি এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কোন ওয়ার্ড থেকে কত নাম বাদ গিয়েছে এবং তার কারণ কী, তা কাউন্সিলরদের কাছ থেকে বিস্তারিত জানতে চাইবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে (Mamata Banerjee)।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া ‘অবৈজ্ঞানিক’ এবং উদ্দেশ্যপ্রণোদিত। ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ বা যান্ত্রিক ত্রুটির অজুহাতে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে বলে সরব হয়েছে শাসকদল। এই সমস্যার স্থায়ী সমাধানে আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে তাঁরা সরাসরি নালিশ জানাবেন (Mamata Banerjee)।

২০২১ সালের উপনির্বাচনে এই ভবানীপুর থেকেই বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নিজের কেন্দ্রের এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তৃণমূল নেতৃত্ব। দিল্লি সফরের ঠিক দু’দিন আগে ঘরের মাঠের কাউন্সিলরদের নিয়ে এই বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল (Mamata Banerjee)।