ad
ad

Breaking News

Mamata Banerjee

“মেশিনে চিপ ঢুকিয়ে দিতে পারে!” ভোটগণনার আগে দলীয় কর্মীদের সতর্ক করলেন মমতা

Bangla Jago Desk: হাওড়ার উলুবেড়িয়ায় নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উলুবেড়িয়া পূর্বের পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠে তৃণমূল প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় মমতা অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে বিজেপি ‘স্লো পোলিং’ এবং ‘স্লো কাউন্টিং’-এর ব্লু-প্রিন্ট তৈরি করেছে। তবে বিরোধীদের এই পরিকল্পনা সফল হবে না বলেই দাবি […]

Mamata Banerjee Alleges Slow Polling Plan

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: হাওড়ার উলুবেড়িয়ায় নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উলুবেড়িয়া পূর্বের পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠে তৃণমূল প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় মমতা অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে বিজেপি ‘স্লো পোলিং’ এবং ‘স্লো কাউন্টিং’-এর ব্লু-প্রিন্ট তৈরি করেছে। তবে বিরোধীদের এই পরিকল্পনা সফল হবে না বলেই দাবি তাঁর।

তৃণমূল নেত্রীর অভিযোগ, ভোটের দিন এবং গণনার সময় ইচ্ছা করে দেরি করানো হবে যাতে ভোটার ও কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যায়। তিনি বলেন, “প্রথমে ওরা রটিয়ে দেবে যে তৃণমূল হারছে। কিন্তু ভয় পাবেন না। মনে রাখবেন, সূর্যোদয় বিজেপি দিয়ে হলেও সূর্যাস্ত করবে তৃণমূল। শেষ হাসি আমরাই হাসব এবং আগের চেয়েও বেশি আসনে জিতে ফিরব।” এদিন সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের কড়া সতর্কবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ মে ভোটগণনার দিন কী কী করণীয়, তার একটি রূপরেখা তৈরি করে দিয়ে তিনি বলেন, “ইভিএম মেশিনের প্রতিটি বোতাম টিপে পরীক্ষা করতে হবে। ভিভিপ্যাট ছাড়া মেশিন পরীক্ষা করা যাবে না। ওরা বদমায়েশি করে মেশিন খারাপ করে দিতে পারে। যতক্ষণ না নতুন মেশিন আনা হচ্ছে, ততক্ষণ ভোট করতে দেবেন না। কারণ মেশিনে চিপ ঢুকিয়ে দেওয়ার আশঙ্কা থাকে।”

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন যাতে ইভিএম মেশিনের প্রতিটি ভোট গণনার সময় এজেন্টরা সতর্ক থাকেন। ভোটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “শুধু নিজের ভোট নিজে দিন, বাকিটা আমরা দেখে নেব।”