ad
ad

Breaking News

Mamata Banerjee

খসড়া তালিকায় ৫৪ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে নবান্ন থেকে সরব মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, এসআইআর-এর খসড়া তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে।

mamata-attacks-ec-over-sir-voter-names-missing

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: নবান্ন থেকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপ্যায় নির্বাচন কমিশনকে তীব্র খোঁচা দিয়েছেন এসআইআর প্রসঙ্গে। তিনি অভিযোগ করেছেন, এসআইএারের শুনানিতে প্রতিদিন সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন এবং বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম হচ্ছে। মমতা বলেন, “নির্বাচন কমিশন যেন ব্ল্যাকম্যাজিক করছে!”  

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, এসআইআর-এর খসড়া তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। রাজ্যজুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা অপেক্ষা করছেন, এমনকি আতঙ্কে নাগরিকদের মৃত্যুর ঘটনাও রিপোর্ট করা হয়েছে। এই পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে মমতা প্রশ্ন তুলেছেন, “৫৪ লক্ষ মানুষের নাম কোথা থেকে বাদ গেছে? নাম বাদ দেওয়া তালিকায় কারা রয়েছেন?” 

এসআইআর-এর শুনানিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে, যা জানাজানি হতেই ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন, “রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে হয়তো তাঁকেও নোটিশ পাঠাত।” 

মমতার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও বিজেপির যোগসাজস রয়েছে। তিনি পুনরায় প্রশ্ন তুলেছেন, কাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এই তালিকা নিয়ে কোনো তথ্য কমিশন নাগরিকদের সামনে প্রকাশ করছে না।