চিত্র: সংগৃহীত
জয় চক্রবর্তী: ইস্টবেঙ্গল ১০০ বছরের একটা ক্লাব। এগিয়ে যেতে হবে এই ক্লাবকে। লড়াইটা লড়াই এর মত করে করতে হবে। আপনাকে করে দেখাতে হবে। কেন পিছিয়ে যাচ্ছেন আপনারা? তিন তাকে সাজানোর জন্য আপনারা সাহায্য করুন ইমামিকে। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর।
যখন ইস্টবেঙ্গলের খারাপ অবস্থা ছিল তখন ইমামকে বলেছিলাম সাহায্য করতে। কিন্তু আপনারা টিমটা ঠিকভাবে করতে পারেননি। পরিকল্পনা করে এগোতে হবে। ইস্টবেঙ্গলের এই অবস্থায় সব থেকে বেশি দুঃখ পায় সমর্থকরা। রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছর উপলক্ষে তথ্যচিত্র উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা।