চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: অবশেষে লাদাখ ইস্যুতে এন্ট্রি নিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের প্রভাবশালী সাংসদ মহুয়া মৈত্র সোনম জায়া গীতাঞ্জলিকে বার্তা দিলেন পাশে থাকার। নিজের এক্স হ্যান্ডেল থেকে কৃষ্ণনগর সাংসদ (Mahua Moitra)এই ব্যাপারে পোস্ট করেন এবং দাবি করেন যে সকলেই গীতাঞ্জলি আংমোর পাশে রয়েছেন। এখানেই শেষ নয়, তিনি আশাবাদী যে শীঘ্রই সোনম ওয়াংচুক ছাড়া পেয়ে যাবেন।
মহুয়া মৈত্র (Mahua Moitra)লেখেন, “গীতাঞ্জলি আংমো আমরা সবাই সাথে আছি আপনার।” এরপর শীর্ষ আদালতের প্রক্রিয়া নিয়ে তিনি আশা প্রকাশ করেন, “আশা করি সোমবার লিস্ট করবে সুপ্রিম কোর্ট, আগামী সপ্তাহের মধ্যে বিষয়টি শুনবে এবং জাতীয় নিরাপত্তা আইনের আওতায় অবৈধ আটক থেকে মুক্তি দেবে সোনম ওয়াংচুককে। সত্যমেব জয়তে।” ঘাসফুল শিবিরের সাংসদের এই পোস্টে অনেকে কমেন্ট করেন। অনেকে মহুয়া মৈত্রকে সহমত জানান, আবার অনেকে জানাননি। তবে দিনের শেষে রাজনৈতিক মহলের মতে তৃণমূলের এই বিষয়টিতে ঢোকা এক বাড়তি অক্সিজেন হিসেবে দেখছে বিজেপি বিরোধী দলগুলি।
প্রসঙ্গত, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জনগণকে উত্তেজিত করে হিংসা ছড়ানোর অভিযোগে জাতীয় নিরাপত্তা আইনে সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হয়। এরপর থেকেই সরগরম লাদাখ রাজনীতি। বিভিন্ন বিজেপি বিরোধী নেতারা এই গ্রেফতারির সমালোচনা করেন। সোনমের স্ত্রী গীতাঞ্জলি, তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা পাকিস্তান-যোগ অভিযোগ, অস্বীকার করেন। অবিলম্বে মুক্তির দাবি তুলে তিনি চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এবার তিনি দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের এবং হেবিয়াস কর্পাস আবেদন করেছেন।(Mahua Moitra)