Bangla Jago TV Desk : গড়িয়ায় লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতের শিরা কাটার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে ভর্তি ওই তরুণী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গড়িয়া ষ্টেশন সংলগ্ন নতুনপাড়া এলাকায় বাবু নামে এক যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন ওই তরুণী। ইদানীং প্রায়ই তাদের মধ্যে অশান্তি হত।
শুক্রবার রাতে ঝগড়ার এক পর্যায়ে বাবু ধারালো অস্ত্র হাতে তরুণীর উপর চড়াও হয়। গলার নলি কাটার চেষ্টা করে সে। হাতের শিরাও কেটে দেয় বলেই অভিযোগ। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে দেয় বাবু।কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন তরুণী। স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে। রাতে প্রথমে তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের সন্ধানে নানান জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তরুণী জানান, বাবুর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তার পরিবারের বিরোধের কারণে তারা একসাথে থাকতে শুরু করেন। কিন্তু বাবুর একাধিক মহিলার সাথে সম্পর্ক ছিল বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার রাতে এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাবু তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।
FREE ACCEESS