Bangla Jago Desk: রাজ্য বাজেটে বড় চমক! বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে বাংলার মা-বোনেদের জন্য সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এক লাফে ৫০০ টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম।বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। বর্তমানে প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। নতুন করে আরও ২০ লক্ষ ৬২ হাজার আবেদনকারীকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, রাজ্যের প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলার হাতে এবার থেকে বর্ধিত অর্থ পৌঁছে যাবে।
এক ধাক্কায় ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার pic.twitter.com/OREoju6w33
— BanglaJago Tv (@BanglaJagotv) February 5, 2026
সাধারণ জাতির মহিলারা আগে পেতেন মাসে ১০০০ টাকা, এখন পাবেন ১৫০০ টাকা। আগে পেতেন মাসে ১২০০ টাকা, এখন পাবেন ১৭০০ টাকা। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মা-বোনেদের হাত আরও শক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত এই আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
২০২২ সাল থেকে পূর্ণ দায়িত্বের সাথে অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের মহিলা মহলে। বিরোধীদের হাজারো সমালোচনার মুখে দাঁড়িয়েও সামাজিক সুরক্ষা প্রকল্পে রাজ্য সরকার যে পিছু হঠছে না, এই বাজেট ঘোষণা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।