Bangla Jago TV Desk : বাবুঘাটে ‘দেব দীপাবলি’ প্রদীপে সাজলো বাজা কদমতলা ঘাট বারাণসীর ঘাটের মতো আরতি সমারোহ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই সঙ্গে জুড়ে গেল দেব দীপাবলি। বাঙালির আনন্দ উদ্যাপনের ক্যালেন্ডারে ঢুকে পড়ল আরও একটি উৎসব।
রবিবার সন্ধ্যায় দশ হাজারেরও বেশি প্রদীপে সেজে উঠল কলকাতার বাজা কদমতলা ঘাট। সেখানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেব দীপাবলি’র সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ, রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশীষ কুমার সহ আরও অনেকেই।
এ বছর প্রথম হলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন থেকে বাজা কদমতলা ঘাটেই নিয়মিত পালিত হবে দেব দীপাবলি উৎসব।
FREE ACCESS