প্রতীকী চিত্র
Bangla Jago Desk: শহর কলকাতায় এক প্রশিক্ষণরত পাইলটের রহস্যমৃত্যু! গিরিশ পার্কের এক পরিত্যক্ত বাড়িতে উদ্ধার ২১ বছরের যুবকের ঝুলন্ত দেহ। সম্প্রতি পাইলটের ট্রেনিং নিয়ে দেশে ফিরেছিলেন ওই যুবক। মৃত যুবক সৌমাদিত্য কুণ্ডুর পরিবারের দাবি, বিদেশ থেকে ফিরেই চুপচাপ ছিলেন তাঁদের ছেলে। জানা গিয়েছে, বুধবার তাঁদের চিত্তরঞ্জন অ্যাভেনিউয়ের বাড়ি থেকে বেরিয়ে গিরিশ পার্কের এই বাড়ির আসার জন্য বেরিয়ে এসেছিলেন সৌমাদিত্য। তারপর এই ঘটনা সামনে এল (Kolkata)।
ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিয়ে আরও স্পষ্ট হতে পারবে পুলিশ। এদিকে উদ্ধার হওয়া সৌমাদিত্যের ফোনের পিছনে লেখা রয়েছে ‘লস্ট’। যা রহস্য বাড়াচ্ছে (Kolkata)।
সৌমাদিত্যর বাবা জানান, ‘ছেলেকে কোনও দিন কোনও বিষয়ে বাধা দিইনি। ও পাইলট হতে চেয়েছিল। সেই স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে পড়তে পাঠিয়েছি। কোথা থেকে কী হয়ে গেল, তা বুঝতে পারছি না!’
সেই সঙ্গে তিনি আরও জানান, বাবা-মাকে বলে সৌমাদিত্য তাঁদের অন্য বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। কিন্তু এখন পরিণতি দেখে স্তম্ভিত তাঁরা, মেনে নিতে পারছেন না। পুলিশের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছেন তাঁরা (Kolkata)।