Bangla Jago Desk: বিশ্বকাপ ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া। আর এই জয়ের অন্যতম কাণ্ডারী ট্রাভিস হেড। এই বিখ্যাত ক্রিকেটার অনেক ভারতীয়ের হৃদয় ভঙ্গ করলেও জিতে নিয়েছেন এক বাঙালি তরুণীর মন। ট্রাভিসের পারফরম্যান্স তাকে এতটাই ভালো লেগেছে যে ঐ তরুনী ও কলকাতার বিখ্যাত মডেল হেমশ্রী ভদ্র তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের সামনেই সিঁদুর পরে তাকে ভার্চুয়াল বিয়ে করেন। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেই সঙ্গে তাঁকে ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। দেশদ্রোহী তকমা থেকে শুরু করে প্রাণঘাতীর হুমকিও দেওয়া হয়েছে তাঁকে।
তিনি একটি ভিডিওতে জানান, “বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর ট্রাভিস তার মন জয় করে নিয়েছিল। ঠিক বিশ্বকাপ শেষ হওয়ার পরেই টিভির সামনে থেকে উঠে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাই ট্রাভিসকে ভায়ার্চুয়াল বিয়ে করে ফেলি। সেই ভিডিও পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, ভিডিওর কমেন্টগুলি দেখে আমার খুব খারাপ লাগলো, কারণ নেটিজেনদের অনেকেই অশ্লীল মন্তব্য, প্রাণঘাতী হুমকিও দিচ্ছে”।
প্রসঙ্গত, ১৪০ কোটি দেশবাসী আশায় ছিল ভারতের হাতে উঠবে খেতাব। ঘুচবে ২০ বছর আগের সেই রাতের ব্যর্থতা। “জিতবে ভারত” থেকে শুরু করে নানা রকম স্লোগানে গলা ফাটিয়েছে দেশবাসী। রোহিতের হাতে উঠবে বিশ্বকাপ, এমন স্বপ্নেও বিভোর ছিল ভারত। উৎসবে মেতে উঠতে কত-ই না প্রস্তুতি নেওয়া হয়েছিল। বৃথা গেল সবকিছু। বড় মঞ্চের সবচেয়ে বড় ম্যাচটা জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে দশ ম্যাচে জিতেই ভারতবাসীর প্রত্যাশা মাত্রাটি বাড়িয়ে দিয়েছিল রোহিতের দল।
Free Access