চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আগামী রবিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের কারণে কলকাতা মেট্রোর সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) রুটে ওই দিন সকালের দিকে পরিষেবা দ্রুত শুরু হবে এবং মেট্রো সংখ্যাও বাড়ানো হয়েছে (Kolkata Metro Schedule)।
আরও পড়ুনঃ শীত প্রেমীদের জন্য সুখবর! ২ দিনে আরও নামবে তাপমাত্রা, জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে অন্যান্য রবিবারের তুলনায় কিছুটা দেরিতে মেট্রো পরিষেবা শুরু হলেও, আগামী রবিবার তা সকাল ৯টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে সকাল ৮টায় শুরু হবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টায় এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৪ মিনিটে। এই রুটে আপ ও ডাউন লাইনে ৬৮টি করে মোট ১৩৬টি মেট্রো চলাচল করবে। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়, আর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৩৩ মিনিট। এছাড়াও, শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রোটি রাত ৯টা ৪৩ মিনিটে পাওয়া যাবে (Kolkata Metro Schedule)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
একইভাবে, গ্রিন লাইনেও (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) মেট্রো পরিষেবার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এই রুটে আপ এবং ডাউনে ৫৫টি করে মোট ১১০টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে সকাল ৯টায় পরিষেবা শুরু হবে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ২ মিনিটে। অন্যান্য রবিবার দু’টি রুটেই মেট্রো পরিষেবা সকাল ৮টায় শুরু হয়। এই রুটেও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো এবং রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো পাওয়া যাবে। তবে, ইয়েলো লাইনে অন্যান্য রবিবারের মতোই স্বাভাবিক মেট্রো পরিষেবা বজায় থাকবে। অন্যদিকে, পার্পল এবং অরেঞ্জ লাইনে আগামী রবিবার মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকার কথা জানানো হয়েছে (Kolkata Metro Schedule)।