ad
ad

Breaking News

Kolkata Metro Project

তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন, রইল ভাড়ার তালিকা

নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রো স্টেশন পরিষেবা, একই সঙ্গে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রুটও চালু হচ্ছে।

Kolkata Metro Project: PM Modi to Inaugurate New Routes

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কলকাতার লাইফলাইন মেট্রো রেল (Kolkata Metro Project)। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার ফলে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। কিন্তু বাকি যাত্রাপথে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার যাত্রী। স্কুল-কলেজ থেকে অফিস – সকলের কাছে নির্ভরশীল বাহন এই মেট্রো। কিন্তু ইদানিং বারবার মেট্রো বিকল হয়ে যাওয়ার জেরে যাত্রী অসন্তোষ বাড়ছে।

[আরও পড়ুন: Bengal Elections: তৃণমূলের দেওয়াল লিখন অভিযান, বিজেপিকে ‘বাঙালীবিরোধী’ আক্রমণ]

বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগেই কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো (Kolkata Metro Project) প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দমদমে একটি অনুষ্ঠানে উদ্বোধন করবেন প্রকল্পগুলির। তার মধ্যে রয়েছে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রো স্টেশন পরিষেবা, একই সঙ্গে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রুটও চালু হচ্ছে।

মেট্রো রেল সূত্রে খবর, এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হতে চলেছে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই এই জয় হিন্দ মেট্রো স্টেশন, তাই কলকাতা বিমানবন্দর বা ওই এলাকায় যাঁরা যাতায়াত করবেন,তাঁদের সুবিধা হবে এই মেট্রোর দৌলতে।

[আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর ওপর হামলা, যাদবপুরের ঘটনায় জামিন অভিযুক্ত গবেষকের]

দেশের মধ্যে মুম্বই, দিল্লি, লখনউ ওচেন্নাইয়ের পর কলকাতা বিমানবন্দর হল পঞ্চম মেট্রো স্টেশন, যেখানে বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত হতে চলেছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বারাসাত–নোয়াপাড়া মেট্রো করিডরের মধ্যে এখনও পর্যন্ত লাইন প্রস্তুত হয়ে গিয়েছে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত (Kolkata Metro Project)। এর দৈর্ঘ্য ৭.০৪ কিলোমিটার। কলকাতা মেট্রো রেলের নতুন রুটে সর্বনিম্ন ভাড়াহতে চলেছে ৫ টাকা। সর্বাধিক ভাড়া হবে ৭০ টাকা।