চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দীর্ঘদিন ধরে ময়ূরাক্ষী নদীর বালি চুরি করে বেআইনি কারবার চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফে। শুধু যে বেআইনি এই ব্যবসা, তাই নয়। একইসঙ্গে নদীবক্ষ থেকে ক্রমাগত বালি তুলে নেওয়ায় পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই বিষয়ে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসনকে। সতর্ক রয়েছে জেলা পুলিশও। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে বীরভূমের মহম্মদবাজার এলাকার এক বালি মাফিয়াকে (Kolkata)।
[আরও পড়ুন: Karnataka Tragedy: পিকনিকে গিয়েই চরম পরিণতি! জলস্রোতে তলিয়ে গেলেন একই পরিবারের ৭ জন সদস্য]
মঙ্গলবার রাতে মহম্মদবাজার এলাকার মঞ্জুর মিদ্দা নামে এক বালি মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে কলকাতা থেকে। মঞ্জুরের বাড়ি বোলপুরে, সে মহম্মদবাজার এলাকায় অবৈধভাবে বালির ব্যবসা চালাত বলে অভিযোগ। গত দু’মাস আগে অবৈধভাবে নদীর বালি উত্তোলনের জন্য মামলা হয়েছিল তার বিরুদ্ধে বলে জানা গিয়েছে। সেই মামলার চার্জশিটেও মঞ্জুর মিদ্দার নাম রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর। সেই সময় ওই একই জায়গা থেকে দুটি জেসিবি মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছিল (Kolkata)।
FB POST: https://www.facebook.com/share/r/19ngKNwht5/
অভিযোগ, এর পরেও ওই অভিযুক্ত ফের গায়ের জোরেই বালি তোলার কারবার চালাতে থাকে। এই বর্ষার মরসুমে বালি উত্তোলনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি জোর করে ময়ূরাক্ষী নদীতে জেসিবি নামিয়ে বালি উত্তোলন করে বলে অভিযোগ। সেই অভিযোগে আবার ধরা পড়ে মঞ্জুর মিদ্দা নামে ওই বালি মাফিয়া। এর পর এলাকা থেকে পালিয়ে যায় সে। এতদিন ধরে পলাতক থাকার পর মঙ্গলবার রাতে কলকাতার একটি হোটেল থেকে মঞ্জুর মিদ্দাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে তোলা হয় আদালতে। তিনদিনের জন্য তাকে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। এই মামলার বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে (Kolkata)।