ad
ad

Breaking News

Kolkata Death

Kolkata Death: কলকাতার অভিজাত আবাসনে রহস্যজনক মৃত্যু মহিলার

পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন

Kolkata Death: Woman Falls from 22nd Floor of South Kolkata

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: কলকাতার এক অভিজাত আবাসনে ঘটল চাঞ্চল্যকর মৃত্যু। আবাসনের সামনের প্রাঙ্গণ থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, তিনি ২২ তলা থেকে পড়ে যান, তবে এটি আত্মহত্যা, না দুর্ঘটনা—তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, দক্ষিণ কলকাতার একটি বহুতল আবাসনে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। মৃতার পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ, তবে তিনি সেই আবাসনেরই বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বাইপাসের ধারে অবস্থিত একটি অভিজাত আবাসনে ঘটে গেল চাঞ্চল্যকর মৃত্যু। সোমবার রাতে আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক মহিলাকে। স্থানীয়রা দ্রুত থানায় খবর দেন। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (Kolkata Death)।

আরও পড়ুনঃ বাগবাজার সার্ব্বজনীন দুর্গোৎবে থিম নয়, সাবেকিয়ানা প্রধান

মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল (৪২)। স্বামী এবং দুই মেয়েকে নিয়ে ওই বিলাসবহুল আবাসনে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, সঞ্চিতা দেবীর দেহ যেখান থেকে উদ্ধার হয়েছে, ঠিক তার উপরে অবস্থিত ১৯ তলা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে, তিনি নিজে থেকে ঝাঁপ দিয়েছিলেন, নাকি কাউকে ধাক্কা দেওয়া হয়েছিল—তা এখনও স্পষ্ট নয়। তদন্তে পুলিশের একাধিক প্রশ্ন: এটা কি নিছক আত্মহত্যা? নাকি পরিকল্পিত খুন? আবাসনের ভিতরে কী ঘটেছিল মৃত্যুর আগে?এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই জোর তল্লাশি শুরু করেছে তদন্তকারী দল (Kolkata Death)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

সঞ্চিতা দেবীর পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি গত কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না, মেলামেশাও কমিয়ে দিয়েছিলেন। তবে মানসিক অবসাদের পেছনে কারণ কী ছিল, তা পরিবারের পক্ষ থেকেও স্পষ্ট করে বলা হয়নি। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে মৃতার স্বামী ও সন্তানদের। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই আবাসনের সিসিটিভি ফুটেজ, যাতে মৃত্যুর আগে কী ঘটেছিল তার কোনও সূত্র মেলে কি না। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক বিশ্লেষণের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে (Kolkata Death)।