চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় এক রক্তারক্তি কাণ্ড ঘটেছে। স্থানীয় পুলিশ ও সূত্রে জানা গেছে, স্বামী মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টা করেন। ঘটনার সময় মহিলা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন, যার ফলে অভিযুক্ত যুবক পালিয়ে যেতে বাধ্য হন। আহত মহিলাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করেছেন (Bansdroni)। স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি সেই ঝগড়া মাত্রাছাড়া হয়ে ওঠায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় প্রকাশ্য রাস্তায় স্বামী হামলা চালানোর পর মহিলার চিৎকারই তার প্রাণ বাঁচায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তল্লাশি চালাচ্ছে (Bansdroni)।
আরও পড়ুনঃ Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুঁশিয়ারি দিলেন হ্যারিস রাউফ! কী বললেন পাক পেসার?
স্থানীয় সূত্রে খবর, সীমা নস্কর ও হরিপদ নস্কর স্বামী-স্ত্রী। তাঁদের বাড়ি বাঁশদ্রোণী এলাকাতেই। পরিচারিকার কাজ করেন সীমা নস্কর। বেশ কিছুদিন ধরে স্ত্রীকে নানা বিষয়ে সন্দেহ করছিলেন হরিপদ, এমনকি পরকীয়া সম্পর্ক নিয়েও তাঁর মনে সন্দেহ ছিল বলে অভিযোগ। এই কারণেই দাম্পত্য জীবনে নিত্য অশান্তি চলছিল। বুধবার সকালে ফের বচসা বাঁধে দু’জনের মধ্যে। অভিযোগ, সেই সময় ঘরের ভেতরেই স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন হরিপদ। কোনওভাবে প্রাণ বাঁচিয়ে সীমা ঘর থেকে বেরিয়ে রাস্তায় দৌড়তে থাকেন। কিন্তু পিছু ছাড়েনি স্বামী। অভিযোগ, ছুরি হাতে স্ত্রীর পিছন পিছন রাস্তায় তাড়া করতে থাকেন তিনি (Bansdroni)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
সকালে এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে দাঁড়িয়ে যান স্থানীয়রা। কিছুদূর ধাওয়া করার পর হরিপদ স্ত্রীকে ধরে ফেলে রাস্তায় ফেলে এলোপাথারি কোপাতে শুরু করেন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন সীমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রমণের পর অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে খবর। স্থানীয়রাই তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। গুরুতর জখম অবস্থায় সীমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক (Bansdroni)।