ad
ad

Breaking News

Bidyasagar Bridge

Bidyasagar Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাসটি, যা দেখে আতঙ্ক ছড়ায় ওই এলাকার সকল মানুষের মধ্যে।

Bidyasagar Bridge Kolkata Bus Fire

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বুধবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কলকাতা। খাস শহরের বুকে দ্বিতীয় হুগলি সেতুর (বিদ্যাসাগর সেতু) উপর একটি যাত্রীবাহী চলন্ত বাসে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাসটি, যা দেখে আতঙ্ক ছড়ায় ওই এলাকার সকল মানুষের মধ্যে। তবে চালক এবং যাত্রীদের তৎপরতায় অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা (Bidyasagar Bridge)।

আরও পড়ুনঃ Weather Update: নিম্নচাপের প্রভাবে শেষ মুহূর্তেও ঘেমেনেয়ে কাটবে ভাইফোঁটা, সপ্তাহান্তে ভিজবে দক্ষিণবঙ্গ

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে হাওড়ার আমতা থেকে ধর্মতলাগামী ওই বাসটি বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোডের উপর দিয়ে যাচ্ছিল। বাসে সেই সময় বেশ ভালো সংখ্যক যাত্রী ছিলেন। যাত্রীরা লক্ষ্য করেন বাসের কোনও একটি অংশ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করেছে। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই যাত্রীরা চালককে বাস থামাতে বলেন। চালক দ্রুত বাসটি থামিয়ে দিলে সকল যাত্রী, চালক এবং কন্ডাক্টর অতি দ্রুত বাস থেকে নেমে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই গোটা বাসটিতে ভয়াবহ আগুন ধরে যায়। প্রাথমিক অনুমান, ইলেকট্রিক্যাল শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে (Bidyasagar Bridge)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ এবং দমকল কর্মীরা। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, যাত্রীদের সময়মতো নেমে আসার ফলেই একটি বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সেতুর উপর যানজট তৈরি হয়। প্রায় পৌনে এক ঘণ্টা হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এই ঘটনাটি ফের একবার চলন্ত বাসের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিল (Bidyasagar Bridge)।