চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ইতিহাস গড়ার পথে কেরলের পিনারাই বিজয়নের সরকার। এতদিন ধরে কুম্ভ মেলা জাতীয় বড় মেলার আয়োজন হয়েছে উত্তর ভারতে। এই মেলা ঘিরে পুণ্যার্থীদের থেকে শুরু করে সকল হিন্দুর উন্মাদনা একেবারে তুঙ্গে থাকে। দক্ষিণ ভারতে একাধিক বড় মন্দির রয়েছে ঠিকই, তবে তা সত্ত্বেও কোথাও দেখা যায়নি কুম্ভ মেলার মতো বড় মেলা। কিন্তু এবার তা হতে চলেছে বামশাসিত কেরলে (Kerala)। আগামী বছরের শুরুতে তা হতে চলেছে বলে জানা গিয়েছে।
দক্ষিণ ভারতের এক সংবাদমাধ্যম জানিয়েছে, কেরলের মলপ্পুরমে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরে ভরতপুঝা মন্দিরের তীরে আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ মেলা হবে। নব মুকুন্দ মন্দিরের ধারে, ১২ বছর অন্তর অন্তর, হয় মামানাকাম উৎসব। অজস্র ভক্ত জমায়েত করেন তাতে। এবার সেটাকেই রূপ দেওয়া হচ্ছে কুম্ভ মেলার। সমস্ত রীতিনীতি কুম্ভের মতো পালন করার পাশাপাশি পুণ্যস্নানও হবে (Kerala)।
আয়োজনের দায়িত্বে রয়েছে জুনা আখড়া, যা দেশের বড় আখড়াগুলির মধ্যে অন্যতম। আখড়ারর প্রধান মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতীর তরফ থেকে জানানো হয়েছে যে তাদের সংগঠনের নেতৃত্বেই কেরলে আয়োজিত হবে কুম্ভ মেলা। তিনি বলেন, “বজায় আছে রাজ্যের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য। রাজ্যবাসী দীর্ঘদিন ধরেই মাতোয়ারা হয় কুম্ভ মেলার মতো উৎসবে। সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে যাব আমরা (Kerala)।”