ad
ad

Breaking News

Kasba Gangrape Case

Kasba Gangrape Case: জনস্বার্থ মামলায় যুক্ত হওয়ার আবেদন নির্যাতিতার পরিবারের

জানা গিয়েছে, তাঁরা নিজেদের আইনজীবীদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন এবং তারপরই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বরাবরই তাঁরা পুলিশের উপর ভরসার দাবি করেছেন।

Kasba Gangrape Case: Victim’s Family Seeks to Join PIL in Court

চিত্র: সংগৃহীত

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কসবার দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের (Kasba Gangrape Case) ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাই কোর্টে ঘটনাকে কেন্দ্র করে। এবার তাদের যুক্ত হওয়ার আবেদন করা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে। জানা গিয়েছে, তাঁরা নিজেদের আইনজীবীদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন এবং তারপরই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বরাবরই তাঁরা পুলিশের উপর ভরসার দাবি করেছেন।
 

উল্লেখ্য, গত ২৫শে জুন, কলেজের অন্দরে নির্যাতিতাকে গণধর্ষণ করা হয়। তাঁর অভিযোগ, তাঁকে পদের লোভ দেখিয়ে ডেকে পাঠানো হয় এবং তারপরই চলতে থাকে অত্যাচার। থানায় অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ নেয়। মূল অভিযুক্ত সহ মোট চারজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে পুরো ঘটনার খুঁটিনাটি তদন্ত করে দেখার জন্য (Kasba Gangrape Case)।

[আরও পড়ুন: Love Horoscope: নতুন সম্পর্কের শুরু! বৃহস্পতিতে একাধিক শুভ সম্ভাবনা]

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কটাক্ষ-পাল্টা কটাক্ষ শুরু হয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অধীনে নারী নিরাপত্তা নেই রাজ্যে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির এবং নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। দলের বক্তব্য, মহিলাদের সঙ্গে অন্যায় একেবারেই মেনে নেওয়া হবে না এবং এর জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার, তা নেবে সরকার। তবে মূল অভিযুক্ত মনোজিত দাবি করেছেন যে সবকিছু নির্যাতিতার সম্মতিতেই হয়েছে এবং সেই কারণেই তাঁর গলায় ‘লাভবাইট’ দেখা গিয়েছে (Kasba Gangrape Case)।