ad
ad

Breaking News

Kasba Gangrape Case

কসবা গণধর্ষণ কাণ্ড: আলিপুর আদালতে চার্জশিট জমা দিল পুলিশ

তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় ৬০০ পাতারও বেশি নথির চার্জশিট জমা দিল পুলিশ। চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে রয়েছে মনোজিতের নামই।

Kasba Gangrape Case Chargesheet Filed in Alipore Court

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কসবার দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনায় চার্জশিট জমা পড়ল। গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের (Kasba Gangrape Case) অভিযোগ ওঠে। এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার দুই সঙ্গী জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় ৬০০ পাতারও বেশি নথির চার্জশিট জমা দিল পুলিশ। চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে রয়েছে মনোজিতের নামই।

[আরও পড়ুন: Gold Theft: ভাড়া বাড়ি থেকে সর্বস্ব খোয়ালেন গৃহবধূ! প্রায় ১২ লক্ষ টাকার সোনার গহনা লুট করার অভিযোগ ]

জানা গিয়েছে, পুলিশের দেওয়া চার্জশিটে ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ডের তথ্য রয়েছে। ৬৫৮ পাতার এই চার্জশিটে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁরা হলেন মনোজিৎ মিশ্র, জইব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় (Kasba Gangrape Case)। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মনোজিৎ, জইব, প্রমিত – তিনজনকেই গ্রেফতার করা হয়েছিল।

জানা যায়, ধৃত মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো নিজেকে শাসক দলের প্রভাবশালী ছাত্রনেতা বলেই পরিচয় দিতেন। তার যথেষ্ট প্রভাবও ছিল ল কলেজে। অন্যদিকে, জইব ও প্রমিত ছিলেন তাঁর শাগরেদ। গ্রেফতার করা হয় কলেজের নিরাপত্তারক্ষীকেও। নির্যাতিতার অভিযোগ ছিল, মনোজিতের কথাতেই কলেজের মেন গেট বন্ধ করে দিয়েছিলেন নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ]

কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা, ডিজিটাল তথ্য এবং কয়েকজন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা (Kasba Gangrape Case)। তারপরই ৬৫৮ পাতার চার্জশিট জমা দেওয়া হল পুলিশের পক্ষ থেকে।