ad
ad

Breaking News

Kankurgachi Murder

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনে জামিন পেলেন নারকেলডাঙা থানার তৎকালীন ওসি

তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত।

Kankurgachi Murder: Bail to Former OC in Abhijit Sarkar Case

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের (Kankurgachi Murder) মামলায় অবশেষে সাময়িক স্বস্তি মিলল নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনের। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত।

২০২১–এর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসে। সেরকমই একটি ঘটনায় নিহত হন কলকাতার কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Kankurgachi Murder)। সেই ঘটনায় নাম জড়ায় নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তদন্তকারী আধিকারিক রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ আরও দুই তৃণমূল নেতার নাম জড়ায় এই মামলায়।

মাসখানেক আগে অভিজিৎ খুনে (Kankurgachi Murder) অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে নাম ছিল পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ সহ মোট ১৮ জনের। এর আগে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে পরেশ পালের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। শর্ত সাপেক্ষে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করেছে আদালত। আগাম জামিন মঞ্জুর হয়েছে তৃণমূল কাউন্সিলার স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষেরও।

গত জুলাই মাসে ব্যাঙ্কশাল আদালতের বিচারক রোহন সিনহা শুভজিৎ সেনের জামিনের আবেদন নাকচ করে দেন। পরিবর্তে তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। যদিও এখন শুভজিৎ সেন অবসরপ্রাপ্ত। এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। তবে একাধিক শর্ত তাঁকে মানতে হবে বলে এদিন স্পষ্ট জানিয়েছে আদালত (Kankurgachi Murder)।