ad
ad

Breaking News

kalyan vs abhijit

Kalyan vs Abhijit: “উনি বিচারপতি চেয়ারের যোগ্যই নন”, নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎকে আক্রমণ কল্যাণের

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন ঘাসফুল শিবিরের বর্ষিয়ান নেতা, তথা শ্রীরামপুর সংসদ, কল্যান বন্দ্যোপাধ্যায়।

kalyan vs abhijit

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সোমবার প্রাক্তন বিচারপতি তমলুক সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন ঘাসফুল শিবিরের বর্ষিয়ান নেতা, তথা শ্রীরামপুর সংসদ, কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan vs Abhijit)। বিশিষ্ট আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘মধ্য-মেধার বিচারপতি’র তকমা দেন এবং দাবি করেন যে আইনের খুঁটিনাটি তাঁদের বোঝার বাইরে। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে তমলুক সাংসদ বিচারপতি চেয়ারের যোগ্যই নন।

আরও পড়ুন: Sundarbans: সুন্দরবনবাসীদের জন্য নয়া উদ্যোগ, মাস্টার প্ল্যান সেচ দফতরের

ঘটনা সূত্রপাত এক বছর আগে। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের। তখন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে সেই মামলার শুনানি চলছে তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সোমবার ছিল শুনানি। সেখানেই তৎকালীন বিচারপতিকে কড়া ভাষায় আক্রমণ করতে শোনা যায় ঘাসফুল শিবিরের প্রভাবশালী সাংসদ, তথা আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে(Kalyan vs Abhijit)।

FB POST: https://www.facebook.com/share/p/19oapjqmns/

তিনি বলেন, “বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় লাগাতার বলেছেন যে তিনি আইনের খুঁটিনাটির মধ্যে ঢুকবেন না। এই দেশের মহান বিচারপতিরা বরাবরই খুঁটিনাটির উপর জোর দিতেন এবং তা ভালো বুঝবেন। মধ্য-মেধার কোনো বিচারপতির পক্ষে তা সম্ভব নয়। এরা যোগ্যও নন বিচারপতির চেয়ারের। আমরা তো মামলার প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু উনি তো আইপ্যাড পান, তাহলে কেন পড়াশোনা করেননি?” এছাড়াও কল্যান বন্দ্যোপাধ্যায়(Kalyan vs Abhijit) বলেন, “যেই নিয়োগের মামলা দায়ের হয়েছে সিঙ্গেল বেঞ্চে, তা গ্রহণযোগ্যই নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ সিঙ্গেল বেঞ্চের সামনে কেন বলেনি যে রায়ের ফলে যারা প্রভাবিত হবে তাদের ছাড়া মামলা হয়না?” এবার দেখার বিষয় জল কোনদিকে গড়ায়। কি হয় সিদ্ধান্ত সেটাই দেখার।