ad
ad

Breaking News

Jan Gan Man controversy

Jan Gan Man controversy: ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারে না বিজেপি’! জাতীয় সঙ্গীত বিতর্কে এবার সরাসরি বিজেপি-কে আক্রমণ তৃণমূলের

ব্রাত্য বসু বলেন, "বিজেপি কোনওদিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারে না।"

Jan Gan Man controversy Biswa Kageri sparks debate

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ সম্পর্কে কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন ইংরেজদের খুশি করার জন্য। এরই প্রতিবাদে শুক্রবার সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে বিজেপি সাংসদের মন্তব্যের তীব্র নিন্দা জানান। ব্রাত্য বসু বলেন, “বিজেপি কোনওদিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারে না।” তিনি অভিযোগ করেন, বিজেপি একটি তৎকালীন ব্রিটিশ সংবাদপত্রের দাবিকে হাতিয়ার করে কবিগুরুকে অপমান করছে, যা তৃণমূল কোনোভাবেই মেনে নেবে না। বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি মন্তব্য করেছিলেন যে, ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ আসলে ব্রিটিশ আধিকারিকদের স্বাগত জানানোর জন্য লেখা হয়েছিল। তাঁর মতে, দেশের জাতীয় সঙ্গীত হিসেবে বরং ‘বন্দে মাতরম’ হওয়া উচিত ছিল। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই বিতর্ক তুঙ্গে ওঠে এবং কর্ণাটকের শাসকদল কংগ্রেসও এর প্রতিবাদ করে (Jan Gan Man controversy)।

আরও পড়ুনঃ Supreme Court: শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল চত্বরকে পথকুকুর মুক্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিজেপির এই মন্তব্যের জবাবে ব্রাত্য বসু অভিযোগ করেন যে, বিজেপি পরিকল্পনামাফিক ভুল তথ্য প্রচার করছে এবং কবিগুরুকে অপমান করছে। তিনি স্পষ্ট করে বলেন, “পঞ্চম জর্জের আসার সঙ্গে এই গানের কোনও সম্পর্ক নেই। বিজেপি মিথ্যাকে আমাদের খাইয়ে দিতে চাইছে!” নিজের বক্তব্যের স্বপক্ষে ব্রাত্য বসু একটি উদাহরণও দেন: “পূজোর সময় তো মুখ্যমন্ত্রীর লেখা অনেক গান প্রকাশিত হয়। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী পূজা উদ্বোধনে কলকাতায় আসেন। তার মানে কি ওনাকে স্বাগত জানাতে গান লিখেছেন মুখ্যমন্ত্রী?” ব্রাত্য বসু আরও অভিযোগ করেন যে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে, যা বিজেপির কৌশল। তিনি বলেন, “রবীন্দ্রনাথকে ছোট প্রমাণ করার চেষ্টা হচ্ছে। বাঙালি এটা মানবে না। আমরা এর তীব্র নিন্দা জানাই (Jan Gan Man controversy)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

উল্লেখ্য, পঞ্চম জর্জকে স্বাগত জানাতে কবিগুরু ‘জন গণ মন’ লিখেছিলেন, এমন অভিযোগ বহুবার উঠেছে। তবে ইতিহাস এবং কবিগুরুর নিজের বক্তব্য অনুযায়ী, এই গান লেখার সঙ্গে ব্রিটিশদের কোনও যোগ নেই (Jan Gan Man controversy)।