ad
ad

Breaking News

North Port

নেশায় বাধা! প্রকাশ্য রাস্তায় পুলিশ আধিকারিকদের ওপর ধারালো অস্ত্রের কোপ

নর্থ পোর্ট থানার এসআই পার্থচাঁদ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি গুরুতর আহত হয়েছেন এক ধারাল অস্ত্রের হামলায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ৬৭/৫ ট্রেন্ড ব্যাংক রোডে।

Intoxication is a barrier! Sharp weapon attacks on police officers on public roads

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: রাস্তায় প্রকাশ্যে নেশা করছিল এক ব্যক্তি, বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ আধিকারিক। নর্থ পোর্ট থানার এসআই পার্থচাঁদ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি গুরুতর আহত হয়েছেন এক ধারালো অস্ত্রের হামলায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ৬৭/৫ ট্রেন্ড ব্যাংক রোডে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সুলতান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই ফুটপাতে থাকতেন এবং রোজ রাতে নেশা করতেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। কর্তব্যরত এসআই পার্থচাঁদ তাঁকে নিষেধ করতেই আচমকা হাতে থাকা ধারালো অস্ত্র বের করে চড়াও হয় সুলতান। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে কনস্টেবল সুখেন্দু মাঝিকেও আক্রমণ করে সে।

রক্তাক্ত অবস্থায় দু’জনকে দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গুরুতর জখম বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পাকড়াও করতে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, ফুটপাতে থাকা কিছু মানুষ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও নেশার আসর চালিয়ে যাচ্ছেন, অথচ প্রশাসন নিষ্ক্রিয়। ঘটনার তদন্ত শুরু করেছে নর্থ পোর্ট থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পুলিশ কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে শহরে।