ad
ad

Breaking News

Interim Budget

বাংলার তৈরি শাড়ি পরেই আজ বাজেট পড়বেন অর্থমন্ত্রী

এটাই সপ্তদশ বিধানসভার শেষ বাজেট

Interim Budget West Bengal to Present Vote on Account

চিত্র- সংগৃহীত

জয় চক্রবর্তী: সামনেই বিধানসভার নির্বাচন। ফলে এবার রাজ্য বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট নয়, ‘ভোট অন একাউন্টস’ পেশ হবে। আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২২ সাল থেকে অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের আগে নিয়মমাফিক দুপুর দুটো নাগাদ রাজ্য মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এর পরেই অর্থমন্ত্রী বিধানসভার অধিবেশনে বাজেট পড়বেন। এই নিয়ে পঞ্চম বার বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এই অধিবেশনে অংশ নেবে বলেই দলীয় সূত্রে খবর। অধিবেশনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই সপ্তদশ বিধানসভার শেষ বাজেট।

“২০২২ সালে যখন প্রথমবার বাজেট পেশ করেছিলাম সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নিয়মমাফিক তথ্যমন্ত্রী বাজেট পেশ করবেন। তাই করেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু উপদেশ ছিল” আরো খবরকে জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২১ সালে বাজেট বক্তৃতা পাঠ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ২০২১ সালে তৎকালীন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র অবসর নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পড়েছিলেন।প্রথাগতভাবে নির্বাচন থাকলে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার রীতি রয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক নিয়মমাফিক করতে হয়। মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন করার পর তবেই বিধানসভায় পেশ করা হয়। অন্তর্বর্তীকালীন বাজেট হলে নির্বাচনের সময়সীমার মধ্যে খরচের হিসাব থাকবে। তবে এই বাজেটে বেশ কিছু বিষয় উল্লেখযোগ্যভাবে উঠে আসা সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের অর্থ বরাদ্দ বাড়বে? মহার্ঘ ভাতা ঘোষণার বিষয়টি এর আগে বাজেটে প্রতিফলিত হয়েছে।

আজকের বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন্দ্রের কাছে প্রায় ২ লক্ষ কোটি টাকা প্রাপ্য রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন বা বলেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার উদাসীন। এই অবস্থায় খরচ সামলানোর জন্য পন্থা থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন সরকার আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দক্ষিণী শাড়ি পড়ে বাজেট পেশ করেছিলেন। অর্থমন্ত্রী হিসাবে চন্দ্রমা ভট্টাচার্য বাজেট পেশের সময় কি শাড়ি করবেন তা নিয়েও চর্চা রয়েছে। ” বাংলার বাজেট। তাই বাংলার মেয়েদের হাতের তৈরি শাড়ি পড়েই বিধানসভায় বাজেট পেশ করব। তবে সেই সারির রং বা ডিজাইন কেমন হবে সেটা সারপ্রাইজ থাক” জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।