ad
ad

Breaking News

Kolkata

বঙ্গে প্রখর গরমের পূর্বাভাস, শুরু তাপপ্রবাহের দিন

কলকাতার ক্ষেত্রে, সোমবার আংশিক মেঘলা আবহাওয়া থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি সকাল থেকেই দেখা দিয়েছে।

Intense heat forecast in Bengal, heat wave begins

চিত্র : নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: গ্রীষ্মের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টিরও সম্ভাবনা নেই, এবার তীব্র রোদ ও তাপপ্রবাহের পালা। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ার মাঝে রোদের তেজ ক্রমশ বাড়বে বলে জানাচ্ছেন আবহবিদরা। তাপমাত্রা ৫-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল।

আবহাওয়ার এই রদবদলের নেপথ্যে রয়েছে রাজস্থান, অসম এবং বাংলাদেশের তৈরি তিনটি ঘূর্ণাবর্ত। এর জেরে হঠাৎ বদলে যাচ্ছে বঙ্গের আবহাওয়ার ধরন। সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মঙ্গলবার থেকে আবহাওয়া শুকনো ও অত্যন্ত গরম হয়ে উঠবে।

উত্তরবঙ্গে এখনও দু – একদিন চলবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে এরপর এখানেও বাড়বে গরম, তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা।

[আরও পড়ুন: চুরিতে সেঞ্চুরি! পুলিশকে নাজেহাল করার পর অবশেষে ধরা পড়লো চোর

কলকাতার ক্ষেত্রে, সোমবার আংশিক মেঘলা আবহাওয়া থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি সকাল থেকেই দেখা দিয়েছে। দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকলেও রাতের দিকে তা বাড়বে। পরবর্তী তিনদিনে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৭-৩৮ ডিগ্রি, সঙ্গে বাড়বে আর্দ্রতার পরিমাণ, যা গরমকে আরও কষ্টকর করে তুলবে। সতর্কতা হিসেবে, রাজ্যবাসীকে বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা।