Bangla Jago Desk: “খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওদের এই ভয় আমার ভাল লেগেছে। আমি কথা পালটাই না। আগেও বলেছিলাম, কেউ কোনও দুর্নীতি প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে চলে যাব।” বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা মিটিং-এ সিবিআইকে কটাক্ষ করে এমনটাই বলেন অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

“কেউ কোনও দুর্নীতি প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে চলে যাব।”- কেন বললেন অভিষেক? pic.twitter.com/UbRwW7vWnl
— Bangla Jago Tv (@BanglaJagotv) February 27, 2025

সিবিআই চার্জশিটকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে সিবিআইয়ের ২৮ পাতা চার্জশিট নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন চার্জশিটের দুই জায়গায় আমার নাম লিখেছে। সিবিআইকে করার চ্যালেঞ্জ ছুরেন অভিষেক। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সোচ্চার হন। অভিষেক বলেন প্রমাণ দেখান সৎ সাহস থাকলে। নাম ভাসিয়ে দিয়ে কাউকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেয়া হচ্ছে বলে ইঙ্গিত করেন তিনি। কেন্দ্রের শাসকদলের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই নিয়ে সরব হন তৃণমূলে যুব নেতা।