ad
ad

Breaking News

Humayun

একাধিক ‘বাউন্সার’ দেবেন হুমায়ুন! ২২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার বার্তা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের

বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁর লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই হবে।

Humayun Party Announcement on December 22

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর ফের শিরোনামে। ২২ ডিসেম্বর একাধিক বাউন্সার দেবেন বলে দাবি করেছেন। তিনি জানান, বহরমপুরের টেক্সটাইল মোড়ে ওই দিন তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করবেন। বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁর লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই হবে (Humayun)।

হুমায়ুনের দাবি, তৃণমূলের একাংশ নেতা-কর্মী গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হলেই তাঁরা প্রকাশ্যে আসবেন। বর্তমানে কেউ সামনে আসতে চাইছেন না কারণ মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ২২ ডিসেম্বর আমি বাউন্সার দেব। নির্বাচনের দিন ঘোষণার পর খেলা শুরু হবে। নতুন দলের নাম, প্রতীকসহ সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু সবটার জন্য সকলকে ২২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি (Humayun)।

ইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রতি ইঙ্গিত করে হুমায়ুন বলেন, যেদিন কেন্দ্রীয় মন্ত্রী মুর্শিদাবাদে দাঁড়িয়ে সংখ্যালঘুদের উল্টো করে ঝোলানোর হুমকি দিয়েছিলেন, সেদিন নওশাদ চুপ ছিলেন কেন? আমার কথায় এখন ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছেন?

তিনি নওশাদকে বাক্য সংযত রাখার পরামর্শ দেন। রাজ্য কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে তিনি মন্তব্য করেন, কংগ্রেস এখন সাইনবোর্ডে পরিণত হয়েছে। দীপা দাশমুন্সিকে অন্য রাজ্যের দায়িত্ব দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে কংগ্রেস এখন অত্যন্ত দুর্বল। বিজেপিকে হারাতে এবং তৃণমূলকে রুখতে যে কোনও রাজনৈতিক দল তাঁর সঙ্গে আলোচনায় বসতে চাইলে তিনি স্বাগত জানাবেন বলে হুমায়ুন কবীর স্পষ্ট করেন (Humayun)।