চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: শুরু হয়েছে বাঙ্গালীদের শ্রেষ্ঠ এবং হৃদয়ের কাছে উৎসব দুর্গাপুজো। প্রতিবছরই দুর্গাপুজো উপলক্ষে ধুমধাম করে পুজো হয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। এবারও তার ব্যতিক্রম হলো না। ইতিমধ্যেই জোরকদমে আয়োজন শুরু হয়ে গিয়েছে। একজন বড় মাপের কোন ব্যক্তির বাড়িতে পুজো মানে এক আলাদা পরিবেশ তৈরি হওয়া। এমন অবস্থায় প্রশ্ন উঠছে যে এই সময়তে কি নিজের বাড়িতেই ডোনা গঙ্গোপাধ্যায়ের ব্যস্ততায় কাটবে।(Dona Ganguly)
আরও পড়ুনঃ দেশীয় প্রযুক্তিতে বিএসএনএলের নতুন যাত্রা শুরু, চালু হল ৪জি পরিষেবা
সম্প্রতি, টলি ইনসাইড এই নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে সৌরভ জায়া বলেন, “আলাদা করে ব্যস্ততার কিছুই থাকে না পুজোতে। আমি শুধুমাত্র অতিথি বাড়িতে। অঞ্জলি দি সেজেগুজে। ওই এইটুকু। ওই গেস্ট অ্যাপিয়ারেন্স আর কি। অনেক শাশুড়িরা আছেন আমার। ৫ জন আমার শাশুড়িরা। ৭ জন পিসি শাশুড়িরা। মানে পুজোর জোগাড় করার জন্য অনেকেই আছেন। আর ভগবান ওদের ফিট রেখেছেন, ভালো রেখেছেন। তাই আমাদের আর কাজ করতে হয় না আলাদা করে। ওরাই সবটা সামলে নেন।”(Dona Ganguly)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
যদিও ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) “অনেক শাশুড়িরা আছেন আমার” মন্তব্যের তীব্র সমালোচনা হয়েছে নেটপাড়ায়। অনেকেই অনেকরকম কথা বলছেন এই ব্যাপারে। কমেন্ট বক্সে এই প্রসঙ্গে অনেকে তাঁকে কটাক্ষ পর্যন্ত করেছেন। কেউ তাঁর বাংলা উচ্চারণ নিয়ে মজা করেছেন, তো কেউ আবার তাঁকে দায়িত্ব না নেওয়ার জন্য নিন্দা করেছেন। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার সমালোচনার শিকার হয়েছিলেন ডোনা। শুধু তাই নয়, একাধিকবার তিনি ট্রোলেরও শিকার হয়েছিলেন।