চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: জামাই ষষ্ঠীর দিনে থাকছে না ঝড়বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস এই সুখবর জানালেও স্বস্তি মিলছে না জামাইদের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা বাড়তে পারে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণের প্রায় সব জেলাতেই আবহাওয়া থাকবে শুকনো। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের চার দিনে তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের আবহাওয়া একেবারেই উল্টো। সেখানে বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে। শনিবার শক্তি হারিয়েছে নিম্নচাপ। মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রবিবারও। সব জেলাতেই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী চার দিনে উত্তরের জেলাগুলিতেও তিন থেকে পাঁচ ডিগ্রি চড়তে পারে পারদ। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
হাওয়া অফিসের পক্ষ থেকে সুখবর। জামাই ষষ্ঠীর দিনে বৃষ্টি হবার সম্ভাবনা নেই। শুস্ক থাকবে দক্ষিণবঙ্গ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উল্লেখ্য, অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা, সিকিমে ঢুকে পড়েছে বর্ষা। এদিকে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশের পরই শক্তি হারায়। নিম্নচাপ বর্তমানে মেঘালয়, অসম সংলগ্ন এলাকায় অবস্থান করছে।