ad
ad

Breaking News

Transfer Case

দেবাশিস-অনিকেত-আসফাকুল্লাদের বদলি মামলায় রাজ্যের আবেদন খারিজ, কী বলল হাই কোর্ট?

অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদারদের বদলি মামলায় রাজ্যের আবেদন খারিজ করে এমনই রায় দিয়েছে হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস।

HC Rejects State’s Plea in Transfer Case of Junior Doctors

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য! বুধবার রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরজি করের জুনিয়র ডাক্তারদের বদলির মামলার (Transfer Case) শুনানি স্যাটে নয়, হাইকোর্টেই চলবে। অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদারদের বদলি মামলায় রাজ্যের আবেদন খারিজ করে এমনই রায় দিয়েছে হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস।

FB POST: https://www.facebook.com/share/r/16ehvGJytD/

হঠাৎ জুনিয়র ডাক্তারদের একাংশকে বদলি করার সিদ্ধান্ত কি আদৌ বৈধ? বুধবার মামলার কেন্দ্র বিন্দুতে ছিল এই প্রশ্নই। অনিকেত সহ কয়েকজন চিকিৎসকের অভিযোগ, এমডি, এমএস প্রশিক্ষণ চলাকালীন রাজ্য সরকারের তরফ থেকে তাঁদেরকে অন্যত্র বদলি করা হয়েছে। কিন্তু তাঁরা চুক্তিভিত্তিক প্রশিক্ষণের আওতায় ছিলেন, কোনও নিয়মিত চাকরির আওতায় ছিল না। সুতরাং তাঁদেরকে বদলি (Transfer Case) করার কোন প্রশ্নই ওঠে না।

[আরও পড়ুন: Illegal Arms: ইসলামপুরে অভিযান! আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ গ্রেফতার ২]

এই যুক্তিতে হাই কোর্টের দ্বারস্থ হন জুনিয়র ডক্টররা। এদিকে রাজ্য সরকারের পাল্টা বক্তব্য, এই চিকিৎসকদের বেতন যেহেতু রাজ্য সরকার দেয় সেহেতু এই মামলার শুনানি সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট) হওয়া উচিত। কিন্তু সেই যুক্তি মানতে নারাজ আদালত।

এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এই মামলাগুলির যাবতীয় শুনানি কলকাতা হাইকোর্টের এই বেঞ্চেই হবে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, এহেন পদক্ষেপের আগে রাজ্য সরকার যদি আরও ভাবনাচিন্তা করে তাহলে আদালতের মূল্যবান সময় বাঁচে। সেই সঙ্গে আদালতের নির্দেশ, মামলা শেষ না হওয়া পর্যন্ত কোনও চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।