ad
ad

Breaking News

হস্তশিল্প মেলা

শুরু হয়েছে হস্তশিল্প মেলা, অংশগ্রহন করেছেন ছোট –বড় মিলিয়ে প্রায় ৭হাজার স্টল

Bangla Jago TV Desk : ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা বারবার জাতীয় স্তরে সেরা হয়েছে। এমএসএমই-র মাধ্যমে রাজ্যে লক্ষ-লক্ষ কর্মসংস্থান হচ্ছে। একদিকে শিল্পতালুক গড়ে  ছোট শিল্পদ্যোগীদের উৎপাদনের ভিত গড়া আর অন্যদিকে উৎপাদিত দ্রব্যের বাজার তৈরি করা। এই জোড়া উদ্দেশ্য নিয়েই বাংলার অর্থনীতির বুনিয়াদ শক্ত করা হচ্ছে। সরকারের সেই লক্ষ্যপূরণে জেলার মতোই কলকাতাতেও কেন্দ্রীয় স্তরে হস্তশিল্প মেলার আয়োজন […]

Bangla Jago TV Desk : ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা বারবার জাতীয় স্তরে সেরা হয়েছে। এমএসএমই-র মাধ্যমে রাজ্যে লক্ষ-লক্ষ কর্মসংস্থান হচ্ছে। একদিকে শিল্পতালুক গড়ে  ছোট শিল্পদ্যোগীদের উৎপাদনের ভিত গড়া আর অন্যদিকে উৎপাদিত দ্রব্যের বাজার তৈরি করা। এই জোড়া উদ্দেশ্য নিয়েই বাংলার অর্থনীতির বুনিয়াদ শক্ত করা হচ্ছে।

সরকারের সেই লক্ষ্যপূরণে জেলার মতোই কলকাতাতেও কেন্দ্রীয় স্তরে হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। নিউটাউনের ইকো পার্কের পাশে আয়োজিত এই মেলায় ৫০টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। প্রতিটিতে রয়েছে প্রায় ৪০টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর ১ এ খোলা মাঠে আরও ৩০০০ হাজার স্টল রয়েছে। মোট ৭ হাজার স্টলে শিল্পী বা কারিগররা নিজেদের পণ্য বিক্রয়ের সুযোগ পাচ্ছেন।

২৩টি জেলার শিল্পীও কারিগররা ক্রেতাদের কাছে নিজেদের পণ্য বেচাকেনা বা তুলে ধরার সুযোগ পান। হস্তশিল্প মেলার মাধ্যমে বাজার চাঙ্গা করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি ধারাবাহিক পরিকল্পনাও নেওয়া হচ্ছে। আগামীর ভবিষ্যত নিশ্চিত করতে শিল্পীদের ভাতা সহ নানা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে বলে মন্ত্রী জানান। হস্তশিল্প মেলার মাধ্যমে রোজগারের দরজা খোলার নানা ভাবনা শিল্পীসমাজকে উদ্ভাবনী শিল্পে যুক্ত হওয়ার সুবিধা করে দেবে বলে আশা করছেন উদ্যোগীরাও।

FREE ACCESS