নিজস্ব চিত্র
Bangla Jago Desk: বাংলার রাজ্যপাল হিসেবে দুবছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস। সেই উপলক্ষে রাজভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন তিনি। সময় কাটান স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে। শুধু তাই নয়, রাজভবনে নিজের মূর্তিও উদ্বোধন করেন সাংবিধানিক প্রধান।

#WATCH | West Bengal Governor CV Ananda Bose says, “Bengal is a great land. The people of Bengal are very cultured but politics is bad…As it is said, politics is the last refuge of this country. Now I know what it means, but that has to change. The people of Bengal will not… pic.twitter.com/QbzTInDoBi
— ANI (@ANI) November 23, 2024
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খোলেন এই দু বছরের অভিজ্ঞতা নিয়ে। বলেন, ‘বাংলার সংস্কৃতি অতুলনীয়। তবে, রাজনীতিতে হিংসা এবং দুর্নীতি ঢুকে পড়েছে। আমার বিশ্বাস, বাংলার বুদ্ধিদীপ্ত মানুষ রাজ্যে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনবেন’।

বাংলার রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের ২ বছর পূর্তি উপলক্ষে রাজভবন থেকে মিষ্টি পাঠানো হল মুখ্যমন্ত্রীকে। পাল্টা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যপালকেও মিষ্টি পাঠানো হল।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন ইস্যুতে বাংলার মানুষ বারবার দেখেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজভবন চত্বরে এক মহিলা কর্মীকে শ্লীলতাহানীর মারাত্মক অভিযোগ উঠেছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। তারপর কড়া ভাষায় তাঁকে বিঁধেছিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, আজ রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলঘোষণা হল। ছক্কা হাঁকাল তৃণমূল কংগ্রেস। ধারেকাছে নেই বিজেপি। এমনকি, ২০২১ এর ভোটে জেতা আসন মাদারিহাটও গেরুয়া ব্রিগেডের থেকে ছিনিয়ে নিল শাসকদল।

এই আবহে রাজ্যের সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের এই সৌজন্যমূলক রাজনীতি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।