চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: সপ্তাহের ব্যস্ততম দিন সোমবার। আর এই দিনেই রাজপথে ঘটে গেল ভয়াবহ ঘটনা। সল্টলেক থেকে বিমানবন্দরগামী একটি সরকারি এসি বাসে হঠাৎ-ই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। বাসে যাত্রী না থাকার কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে (Baguiati)। সেই ঘটনার ছবি প্রকাশ্যে।
রাজপথে দাউদাউ করে জ্বলছে সরকারি বাস, দেখুন ভিডিয়ো pic.twitter.com/qRuqH2uzcq
— Bangla Jago Tv (@BanglaJagotv) September 8, 2025
বাগুইআটির জোড়া মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। রাজপথে বাসটিতে হঠাৎ-ই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আসে (Baguiati)। কিন্তু কীভাবে, কোথা থেকে এই আগুন লাগল তা এখনও জানা জায়নি।
[আরও পড়ুন: India Cricket: গিল নয়, সঞ্জুকেই ওপেনার হিসেবে দেখতে চান শাস্ত্রী]
উল্লেখ্য, এর আগে বিমানবন্দর এলাকায় এসবিএসটিসি-র বারাসত–গড়িয়া রুটের একটি বাসে আগুন লেগেছিল। চলন্ত বাসে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গিয়েছিল। তখন বাসে ২৫-৩০ জন যাত্রী ছিলেন (Baguiati)। দ্রুত নামিয়ে আনা হয় তাঁদের এবং দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনার পর ফের সরকারি বাসে আগুন লাগল বাগুইআটিতে।