Bangla Jago Desk: ভরদুপুরে ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক মহিলা। ঘটনাটি ঘটেছে 12 নম্বর ক্রিক লেনের একটি বাড়িতে। দমকল সূত্রের খবর, পৌনে তিনটে নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। মৃতের নাম সাথী বন্দ্যোপাধ্যায়, বয়েস ৫২ বছর। ঘটনাস্থলে মূচিপারা থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, আত্মঘাতী হওয়ার জন্যই গ্যাস সিলিন্ডার খুলেই ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে নিয়েছিলেন ওই মহিলা। ঘটনার সময় ঘরে একাই ছিলেন ওই মহিলা। বাড়িতে থাকা এক মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
এটা আত্মহত্যা নাকি অন্যকিছু, তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ অনুমান, রান্না করার সময় কোনওভাবে আগুন লেগে যায়। ইতিমধ্যে মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ।
Free Access