ad
ad

Breaking News

Festive Rainfall

উৎসবে ফের দুর্যোগের ভ্রুকুটি! নবমী-দশমীতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা, কেমন থাকবে আজকের আবহাওয়া?  

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতে সহ প্রায় ১১ টি জেলায় সেদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে

Festive Rainfall: Heavy Showers

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: উৎসবে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে ভাসতে পারে কলকাতাসহ  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আজ মঙ্গলবার মহাঅষ্টমী। এদিন বঙ্গে বৃষ্টির  সম্ভাবনা নেই। তবে নবমীর দিন নিম্নচাপের প্রভাব পড়তে পারে। (Festive Rainfall)

আরও পড়ুনঃ প্রেরণা রয়েছে ক্লিন সুইপের, উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজ জিতে জানালেন রোহিত

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকবে। প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। ফলে অস্বস্তি আরও বাড়তে পারে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। (Festive Rainfall)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও ৮ জেলায়। অষ্টমীতে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। এমনকি দশমীতে বর্ষণের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতে সহ প্রায় ১১ টি জেলায় সেদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। (Festive Rainfall)

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ বহু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দশমীতে বৃষ্টি আরও বাড়তে পারে। এমনকি উত্তর-পূর্ব ভারতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। (Festive Rainfall)