নিজস্ব চিত্র
Bangla Jago Desk: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়করা বারুইপুর অভিযান কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচি ঘিরে বুধবার চরম উত্তেজনা ছড়িয়েছিল বারুইপুরে। বাধার মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। এই ঘটনার রেশ এবার রাজ্য বিধানসভায়। বিজেপি বিধায়করা বেনজির আন্দোলন সংগঠিত করল বিধানসভায়।
বিধানসভায় বেনজির বিক্ষোভ, দেখুন ভিডিও pic.twitter.com/F7piOVKgYc
— Bangla Jago Tv (@BanglaJagotv) March 20, 2025
বারুইপুরের ঘটনায় উত্তাল হয় বিধানসভা। বিজেপি বিধায়কদের বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিধানসভার স্পিকারের পদত্যাগ চেয়ে বেনজির বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। বিধানসভার বাইরে দু’নম্বর গেটের সামনে কাগজ ছিঁড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিক্ষোপ দেখান তারা। বিধানসভার দু নম্বর গেটের সামনে তুমুল বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হয়।
[আরও পড়ুন: নাবিক নাট্যম-এর ২২ তম নাট্য উৎসব উদযাপন]
স্পিকার এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। কালো পতাকা দেখিয়ে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা। তারা অভিযোগ তোলেন, বারুইপুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে হামলা চালানো হয়েছিল।
অধিবেশন কক্ষে প্রায় ৩০ মিনিট ধরে বিজেপি বিধায়করা কালো কাপড় দেখিয়ে বিক্ষোভ দেখান।
গন্ডগোল থামাতে মার্শালকে ডাকেন স্পিকার। এই নিয়ে তৃণমূল কংগ্রেস দাবি জানায় চেয়ারের দিকে আঙ্গুল তোলা যায় না। বিধানসভার ভিতরে কালো পতাকা নিয়ে বিজেপির এই বিক্ষোভের জেরে তুমুল হহ-হট্টগোল হয়।
ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী সহ বিজেপি বিধায়করা। আধ ঘন্টা বিক্ষোভ দেখানোর পর বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বিজেপির এই ধরনের বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির এ ধরনের আচরণে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি মন্তব্য করেন, হাওয়ায় চিৎকার গেল।