ad
ad

Breaking News

Election Petition

Election Petition: কমিশনের বিরুদ্ধে মহুয়াদের মামলার শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট

মামলাকারিরা তার আগে কমিশনকে নোটিশ পর্যন্ত দিতে পারবেন বলে জানানো হয়েছে।

Election Petition: SC Sets Hearing Date on Mahua Moitra's Case

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নির্দেশ ঘিরে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সহ অন্যান্য দলগুলির মামলা সুপ্রিম কোর্ট একসঙ্গে শুনবে (Election Petition)। সোমবার মামলাগুলি গ্রহণ করা হয়েছে এবং শীর্ষ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শুনানি হবে আগামী বৃহস্পতিবার। এখানেই শেষ নয়, মামলাকারিরা তার আগে কমিশনকে নোটিশ পর্যন্ত দিতে পারবেন বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: India Victory: সাংবাদিক সম্মেলনে এসে শুভমন খুঁজলেন তাঁর প্রিয় সাংবাদিককে]

আর কয়েক মাস পর নীতিশ কুমারের গড় বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দলগুলি প্রচার চালিয়ে যাচ্ছে। সিংহাসনকে পাখির চোখ করে বুদ্ধিযূদ্ধে নেমে পড়েছে সকল দল। এরই মাঝে নির্বাচন কমিশনের তরফ থেকে আসে একটি বড় নির্দেশ। ২০০৩ সালের পর ভোটার তালিকায় নাম না থাকাদের নাগরিকত্ব প্রমাণ করার নির্দেশ দেওয়া হয়। তবে তা করতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বলা ভালো, গোটা রাজ্য এই সমস্যায় পড়েছে (Election Petition)।

[আরও পড়ুন: Python: ২৬ ফুট লম্বা অজগরের পেট থেকে উদ্ধার নিখোঁজ কৃষকের দেহ]

এমন পরিস্থিতিতে ইসির এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও মামলাকারীদের মধ্যে একজন। এদিন মামলাগুলি গ্রহণ করা হয়। আইনজীবীদের তরফ থেকে জানানো হয় যে একাধিকবার ভোট দেওয়ার পর নাগরিকত্ব প্রমাণ করতে বলা এবং ২৫ তারিখের মধ্যে নথি না দিলে বাদ দেওয়ার বিষয়টা যেমন ভুল তেমন অসম্ভব কাজ। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি ধুলিয়া জানান যে যেহেতু বিহারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, সেক্ষেত্রে এই সময়সীমা অর্থহীন। এবার দেখার বিষয় যে বৃহস্পতিবারের শুনানিতে কি হয় (Election Petition)।