চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: এস আই আর পর্বে সুব্রত গুপ্তকে রোল অবজারভার হিসাবে দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। তিনদিনের সফরের বঙ্গ সফরে এসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফুল বেঞ্চের সঙ্গে মঙ্গলবার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে ছিলেন। এখানেই সুব্রত গুপ্তের নতুন ‘ডেজিগনেশন’ জানিয়ে দেওয়া হয়। বৈঠকে সুব্রত গুপ্তের নতুন কর্মপদ্ধতি নিয়ে জানান জাতীয় নির্বাচন কমিশনার। তিনদিনের সফরে ফুল বেঞ্চ বঙ্গ সফরে এসেছিল।
মঙ্গলবার সকালে গুরুত্বপূর্ণ বৈঠক হয় মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে। বিভিন্ন আলোচনার মধ্যেই সুব্রত গুপ্তের প্রসঙ্গ ওঠে। এস আই আর প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন সুব্রত গুপ্ত। তিনি ছিলেন রোল অবজারভার। এবার তিনি ইলেকশন অবজারভার হলেন। দিল্লিতে যাওয়ার পরেই নিজেদের মধ্যে আলোচনা করার পর বঙ্গের ভোট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যেই সুব্রত গুপ্তের ‘পদোন্নতি’। এখন থেকে সুব্রত গুপ্ত কাজ করবেন ইলেকশন অবজারভার হিসাবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।