ad
ad

Breaking News

Sujit Bose

Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী-পুত্র-কন্যাকে ইডির তলব

দীর্ঘদিন ধরেই পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে ইডি। এই মামলায় অয়ন শীল সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Sujit Bose ED Summons Fire Minister

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পরিবারের সদস্যদের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মন্ত্রীর স্ত্রী, ছেলে এবং মেয়েকে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় দুর্নীতি মামলার তদন্ত নতুন মোড় নিল বলে মনে করা হচ্ছে (Sujit Bose)।

আরও পড়ুনঃ Sri Lanka Cricket Board: পাকিস্তান না ছাড়ার বার্তা দলীয় ক্রিকেটারদের দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

দীর্ঘদিন ধরেই পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে ইডি। এই মামলায় অয়ন শীল সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে গত অক্টোবর মাসে সুজিত বসুর অফিস-সহ মোট ১৩টি জায়গায় একযোগে অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা। এর মধ্যে লেকটাউনে মন্ত্রীর দু’টি বাড়ি এবং তাঁর দফতরও ছিল। ইডি সূত্রে খবর, মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর একটি ধাবাতেও অভিযান চালানো হয়, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। এর আগেও একবার ইডি-র দল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ২০২৪ সালের ১২ জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে লেকটাউনে তাঁর দু’টি বাড়ি ও দফতরে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চলে। সেই অভিযানে তদন্তকারী আধিকারিকেরা বেশ কিছু নথি এবং সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে যান (Sujit Bose)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর পরিবারের সদস্যদের তলব করার এই পদক্ষেপ ইডি-র অ্যাকশন মুডেরই ইঙ্গিত দিচ্ছে। এই বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে আরও অগ্রগতি সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা (Sujit Bose)।