ad
ad

Breaking News

ED raid I-PAC

ED raid I-PAC: আই প্যাক অফিসে ইডি হানায় প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর: মুখ্যমন্ত্রী

“আমি মনে করি এটা একটা ক্রাইম। মার্ডার অফ ডেমোক্রেসি। আমাদের সব নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে।”

ED raid I-PAC Salt Lake Mamata Banerjee

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আই প্যাকের সল্টলেক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলাকালীন বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে দফতর থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট ভিতরে থাকার পর বাইরে এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। সেই সময়ও আই প্যাকের অফিসের ভিতরে ইডির তল্লাশি অভিযান চলছিল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি এটা একটা ক্রাইম। মার্ডার অফ ডেমোক্রেসি। আমাদের সব নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে।”

এরপর সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হুঁশিয়ারির সুরে বলেন, “আমি সৌজন্যতা দেখাব। কিন্তু এটা আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমার সব আপনি লুট করবেন আর আমি কি চুপ করে বসে থাকব?”মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আই প্যাকের অফিস থেকে কী কী নথি নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বক্তব্য, “আই প্যাকের অফিস থেকে কী কী নথি লুট হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “হিম্মত থাকলে রাজনৈতিকভাবে লড়াই করুন। তা না করে ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চুরি করছেন? এবার আমি যদি বিজেপির অফিসে তল্লাশি করি? সেটা কি ঠিক হবে?”
বিজেপিকে কটাক্ষ করে ‘ডাকাতের দল’ আখ্যা দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই বলেই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে। আমাদের সব কাগজ, তথ্য লুট করা হয়েছে।”