ad
ad

Breaking News

ECI Issues

ইসিআইনেটে নথি আপলোডে গাফিলতি নয়, কড়া নির্দেশ নির্বাচন দফতরের

গত ২২ জানুয়ারি  জেলা নির্বাচন আধিকারিকদের  সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই নির্দেশিকা জারি করা হয়।

ECI Issues Strict Guidelines for ECI-Net Data Upload

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া  ঘিরে এবার কড়া বার্তা দিল নির্বাচন দফতর। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত মামলায় শুনানি হলেও, সেই সংক্রান্ত নথি ও নিষ্পত্তির তথ্য ইসিআইনেট  পোর্টালে যথাযথভাবে আপলোড না হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে (ECI Issues)।
 

গত ২২ জানুয়ারি  জেলা নির্বাচন আধিকারিকদের  সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় জানানো হয়েছে, প্রায় সমস্ত আনম্যাপড মামলা এবং বিপুল সংখ্যক লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলা ইতিমধ্যেই ইআরও ও এআরও-দের দ্বারা শোনা হলেও, সেই শুনানির রেকর্ড ও নিষ্পত্তির তথ্য ইসিআইনেটে আপডেট করা হয়নি।নির্বাচন দফতর স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের আগে জেলা নির্বাচন আধিকারিক, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারা সুপার চেকিং বাধ্যতামূলক। আর সেই সুপার চেকিংয়ের জন্য ইসিআইনেটে সঠিক ও সম্পূর্ণ তথ্য আপলোড থাকা অপরিহার্য (ECI Issues)।
 
এই পরিস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে—
•শুনানির দিনেই ‘Hearing Held’ কলামে শুনানির রিপোর্ট আপলোড করতে হবে।
•আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলার সমস্ত নথি শুনানির দিনই ইসিআইনেটে আপলোড করতে হবে এবং বকেয়া থাকলে তা ২৬ জানুয়ারি, ২০২৬-এর মধ্যে নিষ্পত্তি করতে হবে।
•যাচাইকৃত নথি ডিইও-দের কাছ থেকে ফেরত পেলেই দ্রুত নিষ্পত্তির আদেশ জারি করতে হবে।
•মামলার নিষ্পত্তির রিপোর্ট একই দিনে ইসিআইনেটে আপলোড করতে হবে।
•ডিইও-দের ইস্যুয়িং অথরিটির সঙ্গে যোগাযোগ রেখে নথি যাচাই দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে (ECI Issues)।