ad
ad

Breaking News

DVC

DVC: ডিভিসি জল ছাড়ায় ঘনাচ্ছে বিপদ, ছয় জেলা নিয়ে জরুরি বৈঠক নবান্নে

ত্রাণ সামগ্রী যথাসময়ে পাঠাতে হবে। কোথাও যেন কোনও অভিযোগ না ওঠে।

dvc-flood-warning-bengal-districts

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ডিভিসি-র (DVC) জলে বাড়ছে জলস্তর,৬ জেলা নিয়ে সতর্ক নবান্ন। ডিভিসি-র জলাধারগুলি থেকে লাগাতার জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া এবং হুগলি জেলায় একাধিক নদীর জলস্তর উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে গভীর চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে শুক্রবার রাতে নবান্নে জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। প্রায় এক ঘণ্টা ধরে চলা ভার্চুয়াল এই বৈঠকে মুখ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা।

[আরও পড়ুন: Cancer Detection: লিভারের ক্যানসারকে চিহ্নিত করবে বাঙালি বিজ্ঞানীর তৈরি কাগজের সেন্সর]

বৈঠকে মুখ্য সচিব কিছু নির্দেশ দিয়েছেন, সেগুলি হল- নদীগুলির জলস্তর নিয়ে জেলাশাসকদের সর্বদা সতর্ক থাকতে হবে। ত্রাণ সামগ্রী যথাসময়ে পাঠাতে হবে। কোথাও যেন কোনও অভিযোগ না ওঠে। প্রয়োজনীয় পরিমাণে ওআরএস, অ্যান্টিভেনাম ওষুধ, শুকনো খাবার ও প্রাথমিক চিকিৎসার সামগ্রী মজুত রাখতে হবে। ত্রাণ শিবির খোলার মতো অবস্থা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যে সমস্ত জায়গায় রাস্তা বা কালভার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে তাৎক্ষণিক মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলির বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাও সক্রিয় রাখতে বলা হয়েছে।নবান্নের বৈঠকে জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে সরেজমিনে অবস্থা খতিয়ে দেখলেন সেচ মন্ত্রী মানস ভুঁইঞা।(DVC)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

সেচ মন্ত্রী মানস ভুঁইয়া অভিযোগ করেন, রাজ্যকে না জানিয়েই ডিভিসি (DVC) জল ছেড়ে দিয়েছে, আবারও নতুন করে আজকে ৪৯ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। একদিকে কালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা এবং কংসাবতী, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ বাংলাকে জলে ভরিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী  নিজে নির্দেশ দিয়েছেন এলাকা পরিদর্শন করতে। গ্রামের মানুষকে আগে বাঁচাতে হবে। একদিকে প্রাকৃতিক দুর্যোগে জল বাড়ছে নদীর আর অন্যদিকে, ডিভিসি জল ছাড়ায় বিপত্তি। তিনি অভিযোগ করেন, ২০১৫ সাল থেকে অন রেকর্ড নদীর সংস্কারের একটাও টাকা দেয়নি।জেলার  বিডিও এসডিও ডি এম ইরিগেশন সহ জল সম্পদ দপ্তর   বন্যার জল নিয়ন্ত্রণে সমন্বয় বাড়িয়েছে।