চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: নিম্নচাপের প্রভাবে নবমী থেকে টানা বৃষ্টিতে যখন দক্ষিণবঙ্গ ভাসছে, ঠিক তখনই Damodar Valley Corporation (DVC)-এর দফায় দফায় জল ছাড়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হল। ইতিমধ্যেই বহু এলাকা জলমগ্ন হওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি DVC-কে আক্রমণ করে এটিকে ‘চক্রান্ত’ বলে আখ্যা দিলেন। উৎসবের মরশুমে DVC-র জল ছাড়ার সিদ্ধান্তকে ‘সুপরিকল্পিত চক্রান্ত’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁর X হ্যান্ডেলে চাঁচাছোলা ভাষায় লেখেন, “এটা সুপরিকল্পিত চক্রান্ত, যাতে উৎসবের সময়ে বাংলাকে প্লাবিত করা যায় (DVC Controversy)।”
The latest update on the unilateral and wilful release of water by DVC is that they have by the evening today released more than 150,000 cusecs of water from Maithon and Panchet dams etc to flood our West Bengal during festival times. This is a deliberate ploy to unleash disaster…
— Mamata Banerjee (@MamataOfficial) October 3, 2025
আরও পড়ুনঃ পাকিস্তানকে জবাবদিহি করতে হবে, পাক অধিকৃত কাশ্মীর বিক্ষোভ নিয়ে বিবৃতি ভারতের
মুখ্যমন্ত্রীর দাবি, বৃহস্পতিবার রাত থেকেই দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়া শুরু করেছে। এখনও পর্যন্ত পাঞ্চেত, মাইথন-সহ বিভিন্ন বাঁধ থেকে DVC প্রায় ১,৫০,০০০ কিউসেকেরও বেশি জল ছেড়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, “কোটি কোটি মানুষ পুজোর আনন্দে মেতে রয়েছে। সেই সময়ে আমাদের উপরে বিপর্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে। ওরা আমাদের যন্ত্রণায় ফেলতে চাইছে।” তিনি স্পষ্ট জানিয়েছেন, DVC-র এই পদক্ষেপ “লজ্জাজনক, অসহনীয় এবং কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি (DVC Controversy)।”
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
দুর্গাপূজা মিটলেও সামনেই লক্ষ্মীপূজা এবং তার পরেই কালীপূজার আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। এই উৎসবের আবহে মানুষকে চরম যন্ত্রণায় ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী (DVC Controversy)।