ad
ad

Breaking News

Durga Puja

সোমে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠক, পুজোয় বিশেষ নজর কলকাতা পুরসভার

কলকাতা পুরসভা সূত্রে খবর, বৈঠকে মেয়র বলেন ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সংস্কার শেষ করতে হবে শহরের সমস্ত ভাঙাচোরা রাস্তা।

Durga Puja Preparations: Kolkata Mayor Orders Road Repairs

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কলকাতা পুরসভায় সোমবার অনুষ্ঠিত হল দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি বৈঠক।বৈঠকে ছিলেন কলকাতা পুলিশ ও দমকলের কর্তারা সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। পুজো প্রস্তুতির বৈঠকে ছিলেন পূর্ত দফতরের আধিকারিকরাও। মেয়র ফিরহাদ হাকিম রাস্তা সংস্কারে জোর দেন এই বৈঠকে। কলকাতা পুরসভা সূত্রে খবর, বৈঠকে মেয়র বলেন ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সংস্কার শেষ করতে হবে শহরের সমস্ত ভাঙাচোরা রাস্তা।

[আরও পড়ুন: ফের ভারতীয়ের ওপর হামলা, আমেরিকায় খুন হরিয়ানার যুবক]

রাস্তা মেরামতির কাজে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেন মেয়র। এদিনের বৈঠকে পিডব্লিউডি সহ একাধিক দফতর, কলকাতা পুরসভার ১৬ টি বরোর চেয়ারম্যান মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে অংশগ্রহণ করেন (Durga Puja)। বৈঠকে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য সহ পুর কমিশনার সচিব ও বিভাগীয় ডিজি-রা।

১৫ সেপ্টেম্বরের মধ্যে শহরের সমস্ত রাস্তায় প্যাচওয়ার্ক-মেরামতির কাজ শেষ করতে এইচআরবিসি, পূর্ত ও বন্দর কর্তৃপক্ষকে আবেদন করেন মেয়র। পুজোর সময় শহরের যান চলাচল স্বাভাবিক রাখার বিষয় আলোচনা হয় বৈঠকে। যারা শহরে ঠাকুর দেখতে আসবেন সব ধরনের পরিষেবা যেন তাদের জন্য থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আলোচনায় উঠে আসে উৎসবের সময় শহরের সমস্ত পে-অ্যান্ড ইউজ টয়লেট ২৪ ঘন্টা খোলা রাখতে হবে।

পুজোর সময় পুজো কমিটির যে অস্থায়ী টয়লেট থাকবে সেগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে। পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে হবে পুজোর সময়। নজরদারি রাখতে হবে কোথাও যেন বিঘ্ন না ঘটে। শহরে যে সমস্ত রাস্তায় নিয়মিত জল জমে সেই রাস্তাগুলির স্পেশাল রিপোর্ট পুলিশের কাছে চেয়েছেন মেয়র। সেই রাস্তা গুলিতে পেভার ব্লক কংক্রিট বসানো হবে। এবার বর্ষায় পুজো (Durga Puja)। তাই উৎসবের সময় যদি বৃষ্টি হয় সেই অতিবৃষ্টি ঠেকাতে প্রস্তুত কলকাতা পুরসভা।

[আরও পড়ুন: Donald Trump: ইউএস ওপেনে আলকারাজের জয়ে অখুশি ট্রাম্প, ভাইরাল সেই ভাইরাল]

আগে থেকে কন্ট্রোলরুম খোলা থাকবে। সমস্ত পাম্পিং স্টেশন রেডি থাকবে। প্রয়োজনে অস্থায়ী পাম্প এবং নিকাশি মেয়র পারিষদ নজরদারি রাখবেন। প্রয়োজন মত ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। উৎসবের সময় এবং তার আগে পুজোর বাজারে পার্কিং সমস্যা নিয়ে প্রশ্ন ওঠে পুজো বৈঠকে। পার্কিং এর দায়িত্বে থাকা মেয়র পারিষদ দেবাশীষ কুমার পুলিশের কাছে তোলেন প্রশ্ন, গড়িয়াহাট এলাকার পার্কিং নিয়ে নাজেহাল কলকাতা পুরসভা। অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে আর্জি মেয়রের।