ad
ad

Breaking News

Mechuabazar

মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা ১৪

কলকাতার মেয়র হাকিম ঘটনাস্থলে যান। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। দমকলের শীর্ষ কর্তারা রয়েছে ঘটনাস্থলে। কলকাতা পুলিশ কমিশনার প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

Death toll rises to 14 in Mechua market fire

Bangla Jago Desk: রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। উত্তর কলকাতার একটি হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। গুরুতর জখম অবস্থায় আরও অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, কলকাতার মেছুয়া বাজার এলাকার ঋতুরাজ হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। হোটেলের অতিথিরা তখন ঘুমে মগ্ন ছিলেন। ছিলেন হোটেল কর্মীরা। সেই সময় হঠাৎ এই আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগে দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলটি। সবার পক্ষে ঘর ছেড়ে বেরিয়ে আসা সম্ভব হয়নি। শ্বাস রুদ্ধ হয়ে যায়।

অনেকের প্রাণ বাঁচাতে ছাদে উঠে ঝাঁপ দেয়। অগ্নিকান্ডের খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। হোটেলের মধ্যে আটকে পরা মানুষজনকে উদ্ধার করে বাইরে আনা হয়।

কলকাতার মেয়র হাকিম ঘটনাস্থলে যান। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। দমকলের শীর্ষ কর্তারা রয়েছে ঘটনাস্থলে। কলকাতা পুলিশ কমিশনার প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার পর দমকল বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা ভবনে প্রবেশ করে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালান।

তারা বিভিন্ন কক্ষ থেকে আরও ১৩টি পোড়া মৃতদেহ উদ্ধার করেছে, যার ফলে মোট মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে প্রশাসন। জানা গিয়েছে একের পর এক গ্যাস সিলিন্ডার বাস্ট করে হোটেলের ভিতর। হোটেলের রান্নাঘর থেকে এই আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান।