ad
ad

Breaking News

Weather Forecast

ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে টানা বৃষ্টি, শুক্রবার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা

ত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

Cyclone brings heavy rain to the state, storms likely till Friday

চিত্র : নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বঙ্গোপসাগরের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত এবং পশ্চিম থেকে পূর্বদিকে বিস্তৃত একাধিক নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গসহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকে মেঘে ঢেকেছে আকাশ, শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে (৩০–৪০ কিমি বেগে)। বুধবার থেকে বাড়বে দুর্যোগের মাত্রা, টানা তিন দিন বজায় থাকবে ঝড়বৃষ্টি।বিকেলের দিকে কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে, রাজ্যজুড়ে মনোরম আবহাওয়ার অনুভব।

[আরও পড়ুন: বাংলাদেশে অর্থ সংকট, বঙ্গবন্ধুর ছবি থাকা কয়েক হাজার কোটি টাকার নোট আটকে

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার থেকে সাময়িকভাবে বৃষ্টি কমলেও, শুক্রবার থেকে আবার বাড়বে বৃষ্টিপাত।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরো সপ্তাহ ধরেই রাজ্যজুড়ে থাকবে শীতল, স্নিগ্ধ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা, জনগণকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।