ad
ad

Breaking News

Ram Navami

 রাত পোহালেই রামনবমী, শহরের বিভিন্ন এলাকা ঘুরলেন সিপি  

সেখান থেকেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা  বলেন,  হাইকোর্টের নির্দেশ মত  রামনবমীতে মিছিল করতে হবে

CP visits different parts of the city on Ram Navami

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: রাত পোহালেই রামনবমী। তাই এদিন কলকাতায় যাতে না কোন অশান্তি ছড়ায় সেইজন্য মোতায়েন রয়েছে সুবিশাল পুলিশ বাহিনী। সেইসঙ্গে  রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা নেমেছে পুলিশ  বাহিনী। এই আবহে শনিবার কলকাতার এলাকা এলাকা পরিদর্শন করলেন  কলকাতা নগর পাল মনোজ ভার্মা । প্রথমে তিনি যান বড়বাজার নাখোদা মসজিদের কাছে। ক্যানিং স্ট্রিট সংলগ্ন এলাকা পরিদর্শন কলকাতার নগরপাল করেছেন।  তারপরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যাতে না রামনবমীর দিন  কোন ধরনের অশান্তি ছড়ায়।

আরও পড়ুনঃ এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ নিলেন বিতর্কিত বিচারপতি যশবন্ত ভর্মা

সেখান থেকেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা  বলেন,  হাইকোর্টের নির্দেশ মত  রামনবমীতে মিছিল করতে হবে । অস্ত্র সম্পর্কিত হাইকোর্টে যা নির্দেশিকা সেই নির্দেশিকা কঠোরভাবে পালন করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ। একই সঙ্গে ধর্মীয় আচার ব্যবহার পালন করার সময় অন্যের অসুবিধা যাতে না হয় সেইকথা এদিন স্মরণ করিয়ে দেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা  ।

উল্লেখ্য, রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে রয়েছে একাধিক মিছিল। ২০২৪ সালে ৬০টি মিছিল হয়েছে কলকাতায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবারের রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে আরও বাড়বে মিছিলের সংখ্যা। তাই এদিন যাতে গোটা রাজ্যে শান্তি বজায় থাকে সেইজন্য একাধিক জায়গায় মোতায়েন থাকবে সুবিশাল পুলিশ বাহিনী। রবি বার রাজ্য জুড়ে থাকবে কড়া নিরাপত্তা ।