চিত্র: সংগৃহীত
জয় চক্রবর্তী: পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালের মাইক্রো অবজারভার নিয়ে বিস্ফোরক মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে। শনিবার আরও খবরের-র প্রশ্নের উত্তরে সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, “যেমন রোগ তেমন ওষুধ দেওয়া হবে (CM)।”
১২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর প্রক্রিয়া চলছে। একমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছে। কেন এই ধরনের নিয়োগ? এই প্রশ্নের উত্তরেই বিস্ফোরক মন্তব্য করেন সিইও মনোজ কুমার আগরওয়াল। তার চব্বিশ ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে চিঠি দিয়ে মাইক্রো অবজারভারদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুললেন (CM)।